• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

পাঁচবিবি ও জয়পুরহাটে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি গফুর মন্ডল

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে সমর্থনে পাঁচবিবি বাজার ও জয়পুরহাট সদরে ব্যবসায়ী, সুশীল সমাজ, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল গফুর মন্ডল এ গণ সংযোগ করেন।
গণসংযোগ কালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, উপজেলা যুবদলের সাবেক আহবায় মাসুম, সাবেক থানা বিএনপির সদস্য মোঃ আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, ছাত্রদল নেতা মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category