• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের কারণে ঘটিত মারামারিকে জামায়াতে ইসলামী রাজনৈতিক হাতিয়ার বানানো জামায়াতের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।
সোমবার দুপুরে বিএনপি’র নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন মুরাদনগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা মজিবুল হক। তিনি সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, বেশ কিছুদিন আগে ছালিয়াকান্দি গ্রামের জামাত নেতা আবু তাহের ভাঙ্গারী ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে জামাতের রাজনীতি কর্মসূচি করতে চেয়েছিল। কিন্তু ভাঙ্গারী ব্যবসায়ী রুহুলামিন তা করতে দিতে রাজি না। এতে জামাত নেতা আবু তাহের ক্ষিপ্ত হয়ে এই রুহুল আমিনের উপর হামলা চালায়। এভাবে হামলার পর ঘটনাটা এখনেই শেষ হয়ে যায়। কিন্তু সেই ঘটনারই রেশ ধরে গত রবিবার (১ ফেব্রুয়ারি) রুহুল আমিনকে একা পেয়ে জামায়াত নেতা আবু তাহের রুহুল আমিনের উপর হামলা চালায়। এই ঘটনা শুনে জামায়াত নেতা আবু তাহেরের বড় ভাই সুমন ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে আবু তাহেরকে শাসন করে এবং বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টাকালে টানাটানি করে সিএনজিতে উঠানোর সময় আবু তাহেরের পেটে একটি আচর লাগে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাদের দুইজন লোককে মুরাদনগর হাসপাতালে ভর্তি করানো হয় এবং মুরাদনগর জামাতের নেতৃবৃন্দ সহ জামায়াতের এমপি প্রার্থী ইউসুফ সোহেল হাসপাতালে গিয়ে তাদেরকে দেখে এবং তাদেরকে দেখানো হয় তারা অনেক অসুস্থ, গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেও অসুস্থ না, এটা আমারা জানতে পেরেছি। আসলে এই ঘটনা একটা সাজানো এবং মিথ্যা। এই ঘটনাকে বিভিন্নভাবে কালার দিয়ে বিএনপির উপর দায় চাপানোর একটা অপচেষ্টা। আমি বলব এ ধরনের প্রতিহিংসামূলক কোন ঘটনা যেন মুরাদনগরে না ঘটে, সেই জন্য আমি জামাতে ইসলামী ভাইদের প্রতি আহবান করছি। যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে অর্থাৎ একটি মিথ্যা ঘটনা সাজিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে একটা সময় এর জের অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। তাতে মুরাদনগরের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হবে। আমরা মুরাদনগরে সম্প্রীতির রাজনীতি করি। কোন রকমের উশৃঙ্খলতা, দাঙ্গা-হাঙ্গামা এগুলো আমরা মোটেই পছন্দ করি না। আগামীতে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়বো।
উল্লেখ্য, রবিবার (১ ফেব্রুয়ারি) জামায়াত কর্মীদের উপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ এনে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category