• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

পীরগঞ্জে পৌরসভার নিয়ম না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় নির্ধারিত নিয়ম-কানুন উপেক্ষা করে অবৈধভাবে প্রতিবেশীর সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির নকশা এবং পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা ছাড়াই নির্মাণকাজ শুরু করেছেন তিনি। এতে বাঁধা দিতে গেলে আব্দুর রশিদ নামে এক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই প্রভাবশালী ব্যক্তি। শনিবার সকালে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুর রশিদ।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করছেন। কিন্তু নির্মাণাধীন বাড়িটি প্রতিবেশী আব্দুর রশিদের জমির একেবারে সীমানা ঘেঁষে তৈরি হচ্ছে। ভবনের পানি পড়ার নির্দিষ্ট কোন ড্রেনেজ ব্যবস্থা রাখেননি তিনি। বাড়ি নির্মাণের জন্য পৌরসভার অনুমোদিত নকশাও গ্রহণ করা হয়নি।
এ নিয়ে ১ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিবেশী আব্দুর রশিদ নির্মাণকাজে বাঁধা দিলে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, আমি একজন শান্তি প্রিয় মানুষ। কোনো রাজনৈতিক বিবাদে জড়াই না। কিন্তু বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করায় আমার বসতবাড়ির ক্ষতি করবে বলেই আমি প্রতিবাদ করেছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযোগ বিষয়ে রবিউল ইসলাম বলেন, জমির মূল মালিকের সাথে আমার হিসাব নিকাশ রয়েছেন।
পৌরসভার প্রকৌশলী শাহজাহান আলী বলেন, পৌরসভায় বাড়ি করতে হলে অবশ্যই পৌর নিয়মকানুন ও আইন মেনে করতে হবে। কেউ অনুমোদন ছাড়া বাড়ি তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে পৌর কতৃপক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category