• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

পূর্বধলায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে শ্রমিক জনতার ঐক্য

Reporter Name / ৩৯১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারকে যানজটমুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের হলরুমে এ সভার আয়োজন করে ট্রাফিক বিভাগ নেত্রকোনা, শ্যামগঞ্জ হাইওয়ে থানা ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র। “একতা–ঐক্য, শান্তি–শৃঙ্খলা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মো. ছায়েদ আল মামুন শহীদ।

সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নান্নু খান, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রুহুল আমিন এবং ট্রাফিক সার্জেন্ট অফিসার মো. আসাদ।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতা, ব্যবসায়ী, সিএনজি–অটোরিকশা ও মাহিন্দ্র চালক এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময় সভায় শ্রমিক ও চালক নেতাদের প্রস্তাবনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে—
শ্যামগঞ্জ বাজার এলাকায় কোনো ধরনের সিএনজি বা অটোরিকশার স্ট্যান্ড বা পার্কিং থাকবে না; নির্ধারিত স্থানে স্ট্যান্ড থাকবে।
প্রতিটি অটোরিকশায় রেজিস্ট্রেশন কিতা ও সাইনবোর্ড থাকতে হবে।
বাজার এলাকায় দ্রুতগতিতে যানবাহন চালানো যাবে না।

বক্তারা বলেন, যানজটমুক্ত শ্যামগঞ্জ গড়ে তুলতে সকলের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, শ্রমিক ও চালকদের যেকোনো বিপদে-আপদে প্রশাসন পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category