• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ 

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। 
ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া প্রেস ক্লাবের ২০২৬ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ০১ (জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ। প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, সহ সভাপতি-১, আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), সহ সভাপতি-২ নজরুল ইসলাম খান (দৈনিক সন্ধানী বার্তা), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (দৈনিক কালের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ (দৈনিক মুক্ত খবর), অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (দৈনিক আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোত্তালিব দরবারী (ফ্রিল্যান্স), তথ্য যোগাযোগ প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মিজা মোঃ মঞ্জুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন), ধর্মীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি ) কার্যকরী সদস্য ১. রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর), ২. এসএম গোলাম ফারুক আকন্দ  (দৈনিক ভোরের ডাক) ৩. কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)। ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ি পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, গত ২৮ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে ২০২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নির্বাচনে ক্লাবের সকল সদস্য, রাজনৈতিক মহল, ক্লাবের সদস্যগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান।
তিনি আরো বলেন, ২০২৪ সালে ফুলবাড়িয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণ সহ ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়ন এবং এ জনপদের আর্তসামাজিক উন্নয়নে প্রেস ক্লাবের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। প্রেস ক্লাবের সকল সদস্য ও স্থানীয় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে নতুন কমিটিকে আরো এগিয়ে নিতে একসাথে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category