• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

ফুলবাড়ীয়ায় মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন এর বিরুদ্ধে ইউপি সদস্যদের মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকালে উপজেলা সদরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম খান, ওলামা দলের আহবায়ক মাওলানা আঃ বাছেদ, সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, শাহজাহান মাষ্টার প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মেম্বারদের সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আওয়ামী ফ্যাস্টিট। জুলাই-আগস্টের আন্দোলনে তারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। এর আগেও একাধিকবার চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল কিন্তু তাতেও কোন কাজ হয়নি। আমরা ফ্যাস্টিটদের উদ্দেশ্যে বলতে চাই, যেভাবেই হোক আপনারা ওয়ার্ডের প্রতিনিধি। জনগণের উন্নয়নের জন্য কাজ করুন। মানুষের সাথে প্রতারণা করবেন না। তাহলে আগামী নির্বাচনে স্থানীয় ভোটাররা আপনাদের উচিত জবাব দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category