• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

বটিয়াঘাটায় ভূমি অফিসের সামনে থেকে রহস্যজনক ভাবে সাংবাদিকের গাড়ি চুরি

Reporter Name / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি।।

খুলনার বটিয়াঘাটা থেকে দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক এইচ এম সাগর (হিরামন) এর হিরো স্প্লিন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।
সোমবার(৮ সেপ্টেম্বর ২৫) দুপুর ২ টা থেকে ২.৩০ এর মধ্যে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
সাংবাদিক হিরামন সাগর জানান, জরুরি কাজের জন্য ১.৩০ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে তিনি গাড়ি রেখে তথ্য সংগ্রহের কাজে ইউ এন ও অফিসে যান। কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গাড়ি টি সেখানে নাই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে তিনি সহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ইউএনও অফিস এর সিসি টিভি ফুটেজ চেক করেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় ইউএনও অফিসের বাইরের আটটি ক্যামেরা পুরোটাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায়। এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসি টিভির পাসওয়ার্ড দিতে তালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ। এসি ল্যান্ড অফিস থেকে বলা হয়, স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নাই স্যারের কাছে পাসওয়ার্ড। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন। সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায়।
ঘটনার পরপরই সাংবাদিক হিরামন বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং- ৪৫৫, তাং- ৭ সেপ্টেম্বর ২০২৫।
উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা উপজেলা থেকে এভাবে মটর সাইকেল চুরি হয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category