• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

বাগেরহাটে ২৭টন আমদানি করা সুপারি সন্ত্রাসীদের কবজায় থানায় মামলা

Reporter Name / ৩৫০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

তুরান রানা, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে মোড়ে ২৭টন সুপারি ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। উক্ত ২৭টন সুপারি ইন্দোনেশিয়া থেকে আমদানি করে আনা হচ্ছিল বলে জানা যায়। ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন, আমি বৈধভাবে উক্ত সুপারি আমদানি করে আসার পথে কাটাখালী হাইওয়ে মোড়ে পৌঁছালে একদল সন্ত্রাসী ডাকাতদল  আমার গাড়িতে হামলা করে, ও আমার সকল মালামাল পণ্য নিয়ে যায়। দেড় কোটি টাকার সুপারি ছিলো গাড়িতে। তিনি আরো বলেন, ২৫ আগস্ট ২০২৫ তারিখ ৫জন সহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩। উক্ত মামলায় মো : মোস্তাকিম বিল্লাহ (৩৬) গ্রাম আট্টাকী, ফকিরহাট, বাগেরহাট, মামুন হোসেন (৩৯) গ্রাম করেরগাঁও, দক্ষিণ কেরানীগঞ্জ, ও মো: আল আমিন ভুইয়া (৩৭) মিরপুর, শাহআলী থানা, ঢাকা, মো: আ: কাদের (৪২) মিরপুর, শাহআলী থানা, ঢাকা মোস্তাফিজুর রহমান (৪২) করেরগাঁও, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, অজ্ঞাতনামা সহ ৩০/৪০ জনকে মাললায় আসামি করা হয়েছে। কাটাখালী এলাকায় পৌঁছালে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে। গাড়ির চালক ও সহকারীদের জিম্মি করে প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকার সুপারি লুট করে ফকিরহাট গোডাউন মোড়ের একটি গুদামে নিয়ে যায়। সেখানে নিয়ে সন্ত্রাসী ডাকাত দল কাস্টমস সিল ভেঙে ট্রাক থেকে মালামাল আনলোড শুরু করে নেয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category