• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজিবির অভিযানে সীমন্তে ভারতীয় মদ,ইয়াবাসহ আটক-২

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার ১৩ অক্টোবর উপজেলার ব্যাপারী পাড়া নামক স্থান থেকে ভারতীয় ইয়াবা-১০২ পিস এবং বাটন মোবাইল ০২টিসহ ০২ জন আসামী মনোয়ারুল ইসলাম (২৭), পিতা মৃত-তসলিম উদ্দিন ও মোঃ নুর আলম (৩৯), পিতা মৃত-আঃ রহমান (নয়ামিয়া) উভয়ের গ্রাম- হাজী পাড়া, পোষ্ট থানা হাট, থানা- চিলমারী, জেলাঃ কুড়িগ্রাম তাদের আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

গত ১২ অক্টোবর রবিবার রাতে বড়াইবাড়ী বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৮/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৮ বোতল সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট ২০০ পিস, ডেক্সট্রা মেথাসন ট্যাবলেট ৩০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ ও ঔষধ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোমবার ১৩ অক্টোবর রাত ০৩:৪০ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর নামক স্থান হতে ভারতীয় মদ-০৬ বোতল এবং আমিলাওকিন্ড ট্যাবলেট ১২০০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ এবং ঔষধ দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category