• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

বিদ্যুৎ অফিসে গণছুটি,আরইবি দুর্নীতি-আন্দোলনের সমাধান এক বছরেও নয়

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। এক বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো পূর্ণাঙ্গ সমাধান। এতে ক্ষোভে সারাদেশের মতো নেত্রকোনার পূর্বধলা উপজেলাতেও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা গণছুটিতে চলে গেছেন। ফলে অচলাবস্থায় পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ।

কর্মচারীদের অভিযোগ—গ্রামে নিম্নমানের বৈদ্যুতিক মিটার সরবরাহ,বিদ্যুৎ ব্যবহার না করেও বিল আদায়,নিম্নমানের তার ব্যবহার করে অতিরিক্ত বিল,

অল্প ক্ষমতার লাইন ও নিন্মমানের যন্ত্রপাতি কেনাবেচা।

এই আন্দোলনে একাত্মতা জানিয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দও। তখন সরকার আরইবি সংস্কার ও পৃথক বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এ অবস্থায় গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি পালন করে কর্মচারীরা আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু সমাধানের বদলে সমিতি উল্টো কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেয়। অনথায় রাষ্ট্রদ্রোহী মামলা ও ভয়ভীতির অভিযোগও ওঠে।

বর্তমানে পূর্বধলা জোনাল অফিস ও শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসে প্রায় ১২০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। কিন্তু গণছুটিতে অধিকাংশ কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত। শ্যামগঞ্জ সাব-জোনালের ওএনএম গোলাম কবির জানান, “বেশিরভাগ কর্মকর্তা ছুটিতে থাকায় বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।”

ফলে উপজেলায় ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও কলকারখানা ক্ষতির মুখে পড়েছে, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। সংশ্লিষ্টদের আশঙ্কা—দ্রুত সমাধান না হলে পূর্বধলা সহ আশপাশের এলাকায় ভয়াবহ ব্ল্যাকআউট নেমে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category