• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ভালুকা উপজেলা প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের   সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে
ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে
হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে ও
হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাসান খানের
সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, আহবায়ক সদস্য সুহেল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ আরও অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category