• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ভালুকা ৬ নং ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করলেন আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ বাহার মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে ময়মনসিংহের ৬ নং ভালুকা  ইউনিয়নের জনগণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১নভেম্বর) বিকেলে বাঘসাতরা মোড় খেলার  মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডলের সভাপতিত্বে ও ভালুকা উপজেলা   শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, নজরুল ইসলাম বিএসসি, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মাসুদ পারভেজ চান মিয়া, আলমগীর হোসেন, নাইমুল করিম জান্নাত, ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category