• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মুরাদনগরে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া,নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রশিক্ষণের কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। এসময় উপস্থিত ছিলেন কোর্স পরিচালক স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মেহেদী মাহমুদ আকন্দ ও কোর্স সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
কর্মশালায় কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি ক্রয় পদ্ধতি ও হিসাব ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ করা হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে উল্লেখ করেন। এছাড়াও গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুরসহ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।
কর্মশালায় সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালতের কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
পরে দুপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category