• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

মুরাদনগরে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে জাতীয়তাবাদী মহিলা দল মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুিষ্ঠত হয়েছে।
রবিবার সকাল ১১টায় মুরাদনগর উপজেলা সদরে এই সম্মেলন অনুিষ্ঠত হয়।
মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মুরাদনগর সংসদীয় আসনের সাবেক পাঁচ বারের এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক সালমা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।
এসময় উপজেলা মহিলা দলের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুবি ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক খালেদা আক্তার শিল্পী।
সম্মেলনে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category