মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণায় ততই জমে উঠছে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখন মুখরিত পুরো উপজেলা। সব মিলিয়ে এই মুহূর্তের প্রচার-প্রচারণায় বেশি ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তার নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে
কুমিল্লার মুরাদগরে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কায়কোবাদের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন তার-ই ছোট ভাই গণসংযোগের প্রধান অতিথি কাজী শাহ আরফিন ও স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা।
বিএনপি নেতা মোঃ আব্দুল জব্বার সরকারের সভাপতিত্বে ও যুবদল নেতা
মোঃ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, যুগ্ন আহবায়ক মোঃ ছিটন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান স্বপন, ব্যবসায়ী মনতাজ উদ্দিন সরকার, আশরাফুল আলম, যুবদল নেতা মোঃ সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, হারুনুর রশিদ, শাহ আলম সরকার, ব্যবসায়ী সেলিম সরদার, নাহিদুল নাঈম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনতা।