• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ডাবল হ্যাটট্রিক করে ধর্ম মন্ত্রণালয়ে কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা মন্ত্রী হিসেবে শপথ নিলেন কায়কোবাদ মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন ষষ্ঠবারের মতো নির্বাচিত কায়কোবাদ মুরাদনগরে ‘নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মুরাদনগর বাঙ্গরায় ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কুমিল্লা-৩ আসনে ৯ প্রার্থীর ৭ জনই হারালেন জামানত “দল নয়, অপরাধ দেখব” মুরাদনগর এমপি’র ছোট ভাই আরেফীনের কড়া বার্তা মুরাদনগরে অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়কে ৫ লাখ টাকা অনুদান দিলেন নব নির্বাচিত কায়কোবাদ কায়কোবাদ ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন

মুরাদনগরে ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে মুরাদনগর থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম,
মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি ফরিদ উদ্দিন বি.কম, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন
মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ রানা। গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক
বেলাল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক আবু বক্করসহ ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category