• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

“দল নয়, অপরাধ দেখব” মুরাদনগর এমপি’র ছোট ভাই আরেফীনের কড়া বার্তা

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ডাবল হ্যাটট্রিক করা সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কঠোর বার্তা দিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিজয়ের উচ্ছ্বাসে কোনো নেতাকর্মী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন—রাজনৈতিক পরিচয় দেখিয়ে কেউ অপরাধ করলে তার কোনো রেহাই নেই।
তিনি প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়েছেন— “মুরাদনগরের প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় পাবে না এবং কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে আইনের হাত থেকে রেহাই পাবে না।
আইনের শাসন সবার জন্য সমান। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দল, মত কিংবা পরিচয় নয়, অপরাধকেই বিবেচনায় নিতে হবে। মুরাদনগরে আইন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষ, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
কাজী শাহ আরেফীনের এই স্পষ্ট ও কঠোর বার্তার প্রশংসা করে মুরাদনগরের সুশীল সমাজ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা। কাজী শাহ আরেফীনের এই স্পষ্ট ও কঠোর বার্তা প্রমাণ করে—মুরাদনগরে কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বিশৃঙ্খলা করলে তার ঠাঁই হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে আগেভাগেই এমন কড়া অবস্থান নেওয়া একটি তাৎপর্যপূর্ণ বার্তা। এতে প্রশাসন যেমন দায়িত্বশীল ভূমিকা পালনে চাপ অনুভব করবে, তেমনি নেতাকর্মীরাও সতর্ক থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category