• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

ডাবল হ্যাটট্রিক করে ধর্ম মন্ত্রণালয়ে কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হয়। তাকে ধর্ম মন্ত্রণালয় দেয়া হয়েছে। এর আগে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

কায়কোবাদ ডাবল হ্যাটট্রিক এমপি হয়ে ধর্ম মন্ত্রী হওয়ায় খবরে কুমিল্লার মুরাদনগরে আনন্দের বন্যা বইছে। উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বলেন, নবনির্বাচিত মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাই পাশাপাশি তার নিকট আমাদের প্রত্যাশা, নির্বাচনের আগে ঘোষিত উন্নয়নের প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবেন। এবং মাদক নির্মূল করে যুব সমাজ ও ছাত্র সমাজকে রক্ষা করবেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জানান, স্বৈরাচার সরকারের আমলে মিথ্যা মামলায় একযুগের বেশি সময় নির্বাসিত ছিলেন। আল্লাহ মজলুমের প্রতি সুবিচার করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

নবনির্বাচিত এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- আল হামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন । আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। মুরাদনগরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ধর্ম মন্ত্রনালয়ের হক আদায় করে জনগণের সেবা করার সুযোগ করে দেন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়ে এবার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছেন। তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

এর আগে কায়কোবাদ ১৯৮৬, ৮৮, ৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬ সালে তিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এরপর ১৯৮৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category