• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানভীর সরকার (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে। তানভীর সরকার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ‘তানহা টেলিকম এর স্বত্বাধিকারী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার জ্বর নিয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে রাত ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। এছাড়াও শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের এইচএসসি ১৫ ব্যাচের শিক্ষার্থী বন্ধুমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category