• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বোতলজাত পানি বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের উত্তরপাড়া ও রামচন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাজারে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বোতলজাত পানি বিক্রয়ের অপরাধে জমজম ড্রিংকিং ওয়াটার এর মালিক কে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব জালে শুধু ছোট বড় মাছ নয়- শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ছে এবং মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। তাই মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category