• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তরিকত ঐক্য পরিষদের বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে ১২ রবিউল আউয়াল উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মুরাদনগর উপজেলা তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে নারায়ে তাকবির, নারায়ে রিসালাত, নূর নবীজীর আগমন, শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মুখরিত হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়। র‌্যালীতে শত শত রাসূলে আশেকান ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সবায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোক্তার,
নবীপুর পূর্ব ইউনিয়ন সভাপতি শফিক মাষ্টার, ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান শাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কোরবান আলী, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল মাস্টার, কাঙ্গাল মনির সহ রাসূলে আশেকান ভক্তবৃন্দ।
বক্তব্য শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category