• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবক আটক

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করার অভিযোগে সৈয়দ শাহীন (৪৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ শাহীন উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে ।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রীদের নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট দিলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, ধর্ম নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category