• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।
পাশাপাশি বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের নিকট হতে মুচলেকা নেওয়াসহ কনের পরিবারকে পরিপূর্ণ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে সতর্ক করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের হবি মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ৯ম শ্রেণীর শিক্ষার্থী দিনা আক্তারের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বিয়ে বন্ধের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়ালকে ঘটনাস্থলে পাঠিয়ে মুরাদনগর থানার এস আই পীযূষ চন্দ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর -কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করা হয়। পরে বিয়ের আয়োজনের খাদ্য সামগ্রী নিকটবর্তী এতিমখানায় প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category