• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শক

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

শিক্ষার মান উন্নয়ন, গুণগত মান নিশ্চিত করণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ জসিম উদ্দিন।
সোমবার দুপুরে উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করা ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করতে ও অনুপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে হোম ভিজিটের নির্দেশনা দেন।
বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের এমন তদারকি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category