• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ও কাজিয়া মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রহিমপুর শ্রীকাইল সরকারি কলেজের সহকারি অধ্যাপক ফয়েজ আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, কুড়াখাল মাদ্রাসার সুপার জসিম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category