• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

মুরাদনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৪৭০ Time View
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
‘‘সঠিক তথ্য দিয়ে ভোটার হোন, নির্ভূল এনআইডির মালিক হোন, ভোট
আপনার গনতান্ত্রিক অধিকার, ভোটার হোন, ভোট দিন’’ এই পতিপাদ্যকে
সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের
উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে
কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজে এই ভোটার তালিকা হালনাগাদ কাজের
উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
আলাউদ্দিন ভূইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নোমান
আহম্মদ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল সাদেকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান
কাজী তুফরীজ এটন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কামারচর উচ্চ
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকার, নির্বাচন অফিসের ডাটা
এন্ট্রি অপারেটার প্রশান্ত চন্দ্র সুত্রধর, আশরাফুল আলম রাসেল, অফিস সহকারী উজ্জল
হোসেন, আয়েশা আক্তার প্রমুখ।
মুরাদনগর সদর ইউনিয়ন থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে যা ধাপে
ধাপে উপজেলার ২২টি ইউনিয়নে সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category