নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পৃথক দুটি স্থানে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া ও মুরাদনগর উত্তর পাড়া থেকে তাদের আটক করে যৌথবাহিনি। এসময় তাদের কাছে থাকা ৪কেজি গাঁজা ও ৭৫ পিছ ইয়াবা এবং দুটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার জাহাপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামের রুখ মিয়ার ছেলে সফিকুল ইসলাম(৪০), মুরাদনগর উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে তারু মিয়া(৭০)।
আটককৃতদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে যৌথবাহিনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।