মুরাদনগর (কুমিল্লা)।।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও
ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ আবু হানিফ এর সার্বিক সহযোগিতায় ভূবনঘর পূর্বপাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সেক্রেটারি খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কুমিল্লা উত্তর জেলার
উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুরাদনগর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক খান, জামায়াতে ইসলামী ধামঘর ইউনিয়ন শাখার আমীর মাও. খন্দকার আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামঘর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুর রহমান সরকার, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মো: স্বপন সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরে জনগণ।