• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগরে শরৎ উৎসবে গোমতী-৯৪ বন্ধুদের মিলনমেলা

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে শরৎ উৎসবে
গোমতী-৯৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মুরাদনগর উপজেলার এসএসসি-৯৪ ব্যাচ এর আয়োজনে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুসাফির হোটেলে এই শরৎ উৎসবে মিলিত হয় গোমতী-৯৪ ব্যাচের বন্ধুরা। শরৎ উৎসবে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সকল বন্ধুদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। মধ্যাহ্ন ভোজের পর নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। সব শেষে সন্ধ্যায় র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শরৎ উৎসবে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়ে উঠে।
আয়োজকরা বলেন, গোমতী-৯৪ ব্যাচের ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিলনমেলার আয়োজন করা হয়। আজকে আমরা গোমতী ৯৪ এর সাথে সংযুক্ত মুরাদনগর উপজেলার এসএসসি-৯৪ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ আয়োজন করেছি। এই আয়োজনের মধ্য দিয়ে অনেক বন্ধুদের সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছে। বিভিন্ন উপজেলার বন্ধুদের সাথে দেখা ও পরিচিতি ঘটেছে। বন্ধুদের এই সৌহার্দ্যতা, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category