• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৭ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের মোচাগড়া ৪নং ওয়ার্ডের দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯),  মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। পরে শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।
এঘটনায় শিশুসহ ৭ জন আহতদের এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয় এবং পরবর্তী ভ্যাকসিন গুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category