• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে শুরু হয়েছে নির্বাচনী হওয়া: প্রচারণার প্রথম দিনেই ধামঘর ইউনিয়ন বিএনপির গণমিছিল ও পথসভা

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিন থেকেই
কুমিল্লার-৩ মুরাদনগর সংসদীয় আসনে শুরু হয়েছে নির্বাচনী হওয়া। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নির্বাচিত করতে এলাকায় গণমিছিল ও পথসভা করেছে ধামঘর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর ইউনিয়নে এ নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গণমিছিলটি পরমতলা বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে পথসভা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে বিজয়ী করতে স্থানীয়দের সামনে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কায়কোবাদ দাদার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি-জামাত বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা চাচ্ছে খালি মাঠে গোল দিতে। কিন্তু তাদের মনে রাখা উচিত মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার ঘাটি। মুরাদনগরের মানুষ আগামী নির্বাচনে কায়কোবাদ দাদাকে নির্বাচিত করে তাদেরকে দেখিয়ে দেবে কোন ষড়যন্ত্রই কায়কোবাদ দাদাকে দাবিয়ে রাখতে পারে না। তারা পথসভায় জনগণের সামনে কায়কোবাদের অতীতের সেবামূলক ও উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করে মুরাদনগর মানুষের ভাগ্য উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন করতে তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক
রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা নাহিদুল নাঈম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category