• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

মুরাদনগর উপজেলার বাঙ্গরায় রাতের আঁধারে চোরাই গরু ও ছাগল উদ্ধার

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

মুরাদনগর উপজেলার বাঙ্গরায় রাতের আঁধারে চোরাই গরু ও ছাগল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে নয়টায় বাঙ্গরা গ্রামের এলাকার চিহ্নিত চোর শাহাদতের বাড়ি থেকে দুটি গরু ও ছয়টি ছাগল উদ্ধার করা হয়েছে। এই গরু ছাগল গুলো চুরি করে বাড়ীতে এনে রেখেছে বলে জানা যায়। অভিযানের সময় চোরা শাহাদাত পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, রবিবার রাত সাড়ে নয়টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরা শাহাদাতের বাড়ীতে অভিযান পরিচালনা করি। এসময় চুরি করে আনা ২টি গরু ও ৬টি ছাগল উদ্ধার করা হয়। আসামিকে পাওয়া যায় নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category