• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

মুরাদনগর ধামঘর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুগসাই গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর)  বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (মুগসাই) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুগসাই মতিন মার্কেটে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করে ধামঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীরা।
ধামঘর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা জব্বর আলী সরকার এর সভাপতিত্বে ও ধামঘর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল এর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দুলাল সরকার, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান ছিটন,
সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দুলাল সরকার, ধামঘর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,
ধামঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন,ধামঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, উপজেলা জিসাসের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা এস এ কালাম, মানিকুল ইসলাম, সাদিকুর রহমান স্বপন, হাবিবুর রহমান, সাইমন, আমান উল্লাহ, ধামঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কারা নির্যাতিত ও বিএনপি নেতা জব্বর সরকার, শফিকুল ইসলাম, মানিক সরকার, জহিরুল ইসলাম সরকার, কাদের সরকার, ফয়সাল সরকার, নুরুল হক, রায়হান সরকার, রেহান সরকার, মহসিন সরকার, যুবদল নেতা জামিল সরকার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ।
উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category