• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

মুরাদনগর বিএনপির নেতা কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মুরাদনগর,(কুমিল্লা)।।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা বিএনপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী বাজারে প্রতিবাদ সভা করে ধামঘর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

প্রতিবাদ সভায় বক্তার অভিযোগ করে বলেন, মুরাদনগর ছাত্র-জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা এনসিপি দলের নেতা ঢাকা প্রেসক্লাবে গত রবিবার সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাদের পক্ষে সাফাই দিয়ে মুরাদনগর উপজেলা বিএনপি ও মুরাদনগর গণমানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে। মিথ্যা তথ্যে ভরা সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। বক্তারা আরো বলেন, যারা মিথ্যা, বানোয়াট ও উদ্দ্যেপ্রণোদিত হয়ে অপপ্রচার করছে। ওই সংবাদ সম্মেলনে যারা বিএনপি দাবী করেছেন তাদের উর্দ্দেশে বক্তারা বলেন আপনারা কিসের বিএনপি? গত ১৫টি বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের বিরুদ্ধে আওয়ামীলীগের করা কয়টি গায়বি মামলা আছে? আপনারাতো মুরাদনগর আসনের আওয়ামীলীগের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনে দোসর। সেই আওয়ামীলীগের এজন্ডা বাস্তবায়নের জন্য এনসিপি দলে যোগ দিয়ে জনপ্রিয় নেতা কায়কোদ ও উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।

এ সময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাছান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারন সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা বিএনপির নেতা আবু ইউছুফ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ধামঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমীন সেন্টু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন বিএনপির নেতা ডা. আব্দুস ছাত্তার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক বিল্লাল সরকার, শাহ আলম সজিব, যুবদল নেতা রফিক আহম্মেদ, উপজেলা ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category