• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী বিতরণ

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শ্রমজীবি শ্রমিকদের মাঝে নগদ অর্থ, টিউবওয়েল, ঢেউটিন ও সেনিটারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ আবু হানিফ এর সার্বিক সহযোগিতায় ভূবনঘর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অসহায় দরিদ্রদের হাতে এ নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ১০জন অসুস্থ ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ, ৫ জনকে টিউবওয়েল, ৪ জনকে সেনিটারী সামগ্রী ও ২ জনকে ঘরের চালের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সেক্রেটারি খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন সরকার ও বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুরাদনগর সংসদীয় আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি
আবু বকর সিদ্দিক খান, জামায়াতে ইসলামী ধামঘর ইউনিয়ন শাখার আমীর মাও. খন্দকার আব্দুল আউয়াল, সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category