• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

রৌমারীতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-১

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”এই শ্লোগানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ব্যাটালিয়ান (৩৫ বিজিবি) এর অধীনস্থ রৌমারী বিওপির টহল কমান্ডার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ০৬ জন, সীমান্ত পিলার ১০৬৪ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রৌমারী সোনালী ব্যাংক সংলগ্ন সিয়াম কাউন্টার পশ্চিম পাশের একটি দোকান থেকে ইয়াবাসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাকিব  (৩৫) তিনি রৌমারী সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে । ইয়াবাসহ সব মিলে আনুমানিক ২৭ হাজার ৮ শত টাকা।

বিজিবি পক্ষ থেকে জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category