• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

লাকসামে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

Reporter Name / ২৫২ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউকে এইড সমর্থিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (MIPS) প্রকল্পের অংশ হিসেবে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাসেম্বলি গ্রুপ (ওয়াইপিএজি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর আবুল হোসেন মিলনের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর জাফর আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম্বাসেডর আলহাজ্ব মীর মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক এম্বাসেডর খোন্দকার নাজমুন নাহার নুপুর, আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, আহসান হাবীব, খবির উদ্দিন আহমেদ কিরণ, ইউনুছ মজুমদার, আবদুল মমিন মজুমদার, আফরাতুল করিম রিমু, মো. শহিদুল ইসলাম, মামুন হোসেন, ইয়ুথ পিস অ্যাসেম্বলি গ্রুপের নেতৃবৃন্দ সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, সামাজিক বৈষম্য, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাম্প্রদায়িক বিভেদ শান্তি প্রতিষ্ঠার বড় বাধা। অহিংস মনোভাব, সহিষ্ণুতা, করুণা ও ভালোবাসার চর্চার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

তারা আরও বলেন, অসহিষ্ণুতা ও সহিংসতা মানুষকে ধ্বংস করে দেয়। তাই গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুবনেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category