• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

লালমনিরহাটে একই সঙ্গে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁসি নিয়ে ঝুলছিলেন অলি আহম্মেদ (৪০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ ঘরে গলায় রশি দিয়ে ওই স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সোমবার রাতে হাতীবান্ধা থানা পুলিশ অলি আহম্মেদ ও ছকিনা বেগমের লাশ উদ্ধার করেন।

অলি আহম্মেদ ওই এলাকার আব্দুল হামিদের পুত্র ও তার পুত্রবধূ ছকিনা বেগম।

স্ত্রী ছকিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। তবে তারা কি কারণে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে অলি আহম্মেদের মা শরিফা বেগমের সাথে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরেই জের ধরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন অলি আহম্মেদ ও ছকিনা বেগম।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই দম্পতির লাশ লালমনিরহাটে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category