• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সাইবার ইউজার দলের আন্দিকোট ইউনিয়ন কমিটি ঘোষণা

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফারুক ভূইয়া ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটিতে আরিফ সরকারকে সভাপতি, সফিকুল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক ও ইমন খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন ইমরান হোসাইন ও সহ-সভাপতি পদে শামীম মিয়া, পলাশ মিয়া, ফাহাদ ভূঁইয়া, খাইরুল ইসলাম, তৌহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
আশরাফুল ইসলাম মারুফকে করা হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম, খাইরুল সরকার, সবুজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন নয়ন, হানিফ মিয়া, আবুল কালাম আজাদকে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও প্রচার সম্পাদক পদে আকাশ সরকার, সহ প্রচার সম্পাদক পদে রফিক খান, ক্রীড়া সম্পাদক পদে বিপ্লব খন্দকার, সহ-ক্রীড়া সম্পাদক পদে খায়ের মিয়া এবং কার্য নির্বাহী সদস্য পদে মোহাম্মদ দুলাল মিয়া, আসাদুল জামান ও হোসাইন।

কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য নোয়াব সরকার। উপদেষ্টা পদে রয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকার মুজিব।

মুরাদনগর উপজেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য প্রতিটি ইউনিয়নে কমিটি ঘোষণা করছে সাইবার ইউজার দল। তারই অংশ হিসেবে আন্দিকোট ইউনিয়নেও কমিটি ঘোষণা করা হয়।

সাইবারেও আমরা রাজপথেও আমরা এই স্লোগানকে ধারণ করে ১যুগ আগে এস আলম রাজীবের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ( বিএনসিইউপি)। ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠে এই সংগঠনটি। মুরাদনগরেও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলো সাইবার ইউজার দলের ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category