• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সীমান্তে গুলিতে প্রাণ গেল বিজিবি সদস্যের

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের অধীন ওই সদস্যের মৃত্যু আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দীন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা এবং বাবুল মণ্ডলের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে ঘটনাটি ঘটে। নিয়মিত টহল ডিউটির প্রস্তুতি নিয়ে ইউনিফর্ম পরিধান ও অস্ত্র গ্রহণের পর ক্যাম্পের অভ্যন্তরে একটি স্থানে তিনি নিজের বুকে গুলিবিদ্ধ হন।
গুলির শব্দ পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, নিহত সদস্য পারিবারিক নানা জটিলতার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। সম্প্রতি তিনি জরুরি ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে বিজিবি ও পুলিশ আলাদাভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category