• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপন

Reporter Name / ৬০৪ Time View
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে ইমাম ও মুশলীদের যৌথ উদ্যোগে মিছিলটি উপজেলার নাগেরকান্দি-তিভাগ এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পাশ্ববর্তী হোমনা উপজেলার রঘুনাথপুর দারুল হুদা নেছরিয়া ফাজিল মাদ্রাসায়
মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিক হাজার হাজার আশেকে রাসুল কালেমা তাইয়েবা খচিত পতাকা নিয়ে মিছিলে অংশ নেন
নাগেরকান্দি জামে মসজিদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইমাম কাফেলা মুরাদনগর উপজেলার সহ-সভাপতি মো: আতিকুর রহমান, বাংলাদেশ
যুব হিজবুল্লাহ’র মুরাদনগর উপজেলার সেক্রেটারী ডাঃ মোশারফ হোসেন।
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র কুমিল্লা উত্তর জেলার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত
ছিলেন, তরীকত ফেডারেশনের সহ সভাপতি মোঃ শাহজাহান ভান্ডারী , মালাকাজী বাড়ী জামে মসজিদ এর ইমাম ও খতিব নুরে আলম, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র হোমনা শাখার সহ-সভাপতি আবু রায়হান, সেক্রেটারী শাহ আলী,
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র মুরাদনগর শাখার সহ-সভাপতি হাবিল হোসেন, রাকিব মাহমুদ, মোঃ এরশাদ মিয়া, আলমগীর হোসেন, খবির হোসেনসহ এলাকার ধর্মপ্রান মুশশ্লীগন উপস্থিত ছিলেন। জুলুসে নারায়ে তাকবির, নারায়ে রিসালাতসহ বিভিন্ন ধ্বনিতে প্রকম্পিত হয় চারদিক। পরে প্রধান অতিথি মোনাজাতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ গঠন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category