• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

টাঙ্গাইলে মাঠ জুড়ে সোনালী স্বপ্ন, হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মো. রনি ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি।।

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টি, খরা, প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে হলুদ চাষিরা তৃপ্তির হাসি হাসবেন। হলুদ চাষ অন্য ফসলের চেয়ে অধিক লাভজনক। অল্প জমিতে কম খরচে অধিক হলুদ চাষ করা সম্ভব। হলুদ চাষে নিয়মিত পরিচর্যার দরকার হয়না। এ ফসলে গরু, ছাগল ও পোকা-মাকড়ের কোনো উপদ্রব নেই, ফসল হানির শঙ্কাও কম। পরিত্যক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। মশলা জাতীয় খাদ্যদ্রব্য হলুদের চাহিদা অনেক, দামও অন্য ফসলের চেয়ে ভাল। এ কারণে মধুপুরে দিন দিন হলুদের আবাদ বাড়ছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে এবছর ৮০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১০ হাজার থেকে ১২ হাজার মেট্রিক টন। গত বছর ৭৬০ হেক্টর জমিতে হলুদের হয়েছিল। উৎপাদনের লক্ষমাত্রা ছিল ৯ হাজার মেট্রিক টন। কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ বছর মধুপুরে প্রায় ৫৮ কোটি টাকার হলুদ বিক্রির সম্ভাবনা রয়েছে। জানা যায়, মসলা জাতীয় ফসলের মধ্যে হলুদ একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। প্রতিদিনের রান্নায় হলুদের ব্যবহার হয় সবচেয়ে বেশি। মসলা হিসাবে ব্যবহার ছাড়াও অনেক ধরণের প্রসাধনী কাজে ও রং শিল্পের কাঁচামাল হিসাবে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।

মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মনবাড়ি গ্রামের হলুদ চাষি রেজাউল করিম, আক্তার হোসেন, নজরুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এ বছরও তারা দশ বিঘা জমিতে হলুদ রোপণ করেছেন। অন্য ফসলের তুলনায় হলুদ চাষ অনেকাংশে সহজ ও লাভজনক। প্রতি বিঘায় সব মিলিয়ে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ হলুদ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজার মূল্য আশানুরুপ হলে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা প্রকাশ করেন তারা।

ভবানীটিকি গ্রামের বাপ্পি জানান, হলুদ রোপণের পর তা পরিপক্ক হতে প্রায় এক বছর সময় লাগে। তবে হলুদ চাষে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। সার ও কীটনাশকও ব্যবহার করতে হয় কম। প্রতি বিঘা জমি হলুদ চাষের জন্য খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ বাদে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হয়।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুর উপজেলার জয়নাতলী, ভুটিয়া, অরণখোলা, বেরিবাইদ, কুড়াগাছা, মমিনপুর, মির্জাবাড়ি, গাছাবাড়ি এলাকায় প্রচুর পরিমাণ হলুদ চাষ হয়েছে। হলুদ বছরব্যাপী ফসল হওয়ায় সাথী ফসল হিসেবে কৃষকরা এর আবাদ করে থাকে। হলুদে তেমন কোনো ধরনের রোগবালাই নেই বললেই চলে। ফলে চাষিরা লাভবান হচ্ছেন। হলুদ রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে উপসহকারী কর্মকর্তারা মাঠে ভবানীটিকি গ্রামের বাপ্পি জানান, হলুদ রোপণের পর তা পরিপক্ক হতে প্রায় এক বছর সময় লাগে। তবে হলুদ চাষে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। সার ও কীটনাশকও ব্যবহার করতে হয় কম। প্রতি বিঘা জমি হলুদ চাষের জন্য খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ বাদে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হয়।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুর উপজেলার জয়নাতলী, ভুটিয়া, অরণখোলা, বেরিবাইদ, কুড়াগাছা, মমিনপুর, মির্জাবাড়ি, গাছাবাড়ি এলাকায় প্রচুর পরিমাণ হলুদ চাষ হয়েছে। হলুদ বছরব্যাপী ফসল হওয়ায় সাথী ফসল হিসেবে কৃষকরা এর আবাদ করে থাকে। হলুদে তেমন কোনো ধরনের রোগবালাই নেই বললেই চলে। ফলে চাষিরা লাভবান হচ্ছেন। হলুদ রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে উপসহকারী কর্মকর্তারা মাঠে গিয়েও কৃষকদের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category