• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

ঐতিহাসিক জনসমুদ্র: কুমিল্লায় বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন

Reporter Name / ৩২৭ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে এক ঐতিহাসিক জনসমুদ্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লায় বিএনপি’র এই সম্মেলন নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করে এক নতুন উদ্দীপনা ও উৎসাহের স্রোত।

সম্মেলনকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি সাহাব উদ্দিন সোহেল এর নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে এই সংগঠনের সকল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন এবং বিএনপি’র কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে কুমিল্লায় বিএনপি এখনও অদম্য, সুসংগঠিত এবং জনগণের আস্থার প্রতীক।

কুমিল্লার এই দ্বী-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
তার দিক-নির্দেশনামূলক বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার আরও দৃঢ় করে।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের অভিভাবক জননেতা মোঃ আবুল কালাম।
কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category