• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

গণ-অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ভিপি নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৩৯০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

গণ-অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং দলটির সভাপতি ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের লাইভ পিৎজ্জা গ্যালারীতে এই সভা অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাকসুদুর রহমান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

তিনি যুব ও ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় গণ-অধিকার পরিষদের ভুমিকা নিয়ে আলোচনা করেন।
গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়ার সঞ্চালনায় ​অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ​মনির হোসেন, অর্থ সম্পাদক বিলাল হোসেন,
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ​মোঃ কামাল ,সাংগঠনিক সম্পাদক ​দাউদ উদ্দিন শহিদ,
​জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আরিফ হোসেন, ​বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইউসুফ ফারাবী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ রানা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলার ​গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আবদুর রহমান, এবং ছাত্র অধিকার পরিষদের নেতা সানভীর আহমেদ মহসিন, আবদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে ​দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দলের সভাপতি ভিপি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা এবং বিশেষ মোনাজাত করা হয়।
সভায় মুরাদনগর উপজেলায় গণ-অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও জনকল্যানে রাজনীতি করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category