• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল মুরাদনগরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

​মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’। সংগঠনের সদস্য এবং প্রবাসীদের যৌথ অর্থায়নে গ্রামের ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​বুধবার (১৮ মার্চ) বিকালে রানীমুহুরী গ্রামে উৎসবমুখর পরিবেশে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিটি পরিবারকে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় নিত্যপণ্যের একটি করে প্যাকেজ প্রদান করা হয়।

বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট দুধ, ১কেজি পোলার চাউল, ১ প্যাকেট নুডলস, ১ প্যাকেট লাচ্ছি সেমাই এবং ১ প্যাকেট বনফুল সেমাই।
অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ জানান, সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের প্রচেষ্টার পাশাপাশি এই আয়োজনে বড় ভূমিকা রেখেছেন এলাকার কৃতি সন্তান ও প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো সহযোগিতার কারণেই উৎসবের আগে গ্রামের অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কেবল ঈদ নয়, বরং সারা বছরই আর্তমানবতার সেবায় এবং সামাজিক উন্নয়নে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে। গ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
​উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন এবং এই মানবিক কাজের সঙ্গে জড়িত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category