• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদঅর্থ স্বর্ণালংকারসহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট

Reporter Name / ৩৬৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এক প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পালাসুতা চৌমুহনী জাহাঙ্গীর সুপার মার্কেট সংলগ্ন প্রবাসী ইব্রাহিমের বাড়িতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ৫টি ল্যাপটপ লুটে নিয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বারেক মিয়ার পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে বাড়িতে তালা দিয়ে বেড়াতে যান। শুক্রবার বিকেল ৩টার দিকে প্রতিবেশীরা বাড়ির গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘরের পাঁচ টি আলমারি ও আসবাবপত্র তছনছ হয়ে পড়ে আছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, চোরাই সদস্যরা ঘর থেকে মূল্যবান ৫টি ল্যাপটপ, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কারসহ দামী মালামাল লুট সহ প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল নিয়েছেন নিয়ে যায় বলে জানান।

​এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, পরিবারটি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
​এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান চুরির ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category