• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

‘শিক্ষকদের পাশে দাঁড়ান: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বাড়ানো এবং আমাদের ভবিষ্যৎ তৈরি করা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর)  বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ফজলে রাব্বির নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ফজর রাব্বির সভাপতিত্বে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
এসময় আরো  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন আহমেদ, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ খান এবং নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বেলাল  উদ্দিন আহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি শিক্ষকদের ওপর নতুন নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category