• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫ মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উঠতি বয়সী অপরাধীদের দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ দিনে পরিচালিত বিশেষ কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং অপরাধের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকায় ৫৫ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি কিশোরদের বিপথগামী হওয়া ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাং ও মাদকের মূলোৎপাটনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category