• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫ মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক প্রশাসন বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা

মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়। পরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তালুকদার, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল খান পাপ্পু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি জোরদার করার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category