• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে আনন্দের সাথে শেখার এক অপূর্ব সুযোগ পেলেন ‘লেইস’ (LAISE) প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণার্থীরা। সমুদ্রের গর্জন, মেরিন ড্রাইভের বাতাস আর পাহাড়-সমুদ্রের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর দুই দিনব্যাপী স্মরণীয় শিক্ষা সফর।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) —এ দু’দিনব্যাপী অনুষ্ঠিত সফরে পিডিটি ও বেসিক কোর্সের শিক্ষকরা অংশগ্রহণ করেন। পরিদর্শন দল কক্সবাজার সমুদ্রসৈকত, পাথুয়ারটেক, দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ, ইনানী সমুদ্রসৈকত, হিমছড়ি ও ফিশ ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বিনোদনের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা সমুদ্র উপকূলের পরিবেশীয় বৈশিষ্ট্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পান।
​শিক্ষা সফরে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে পরিচালিত ৪২ দিনব্যাপী ‘শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ (পিডিটি) কোর্সের বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ৩য় ব্যাচের ৮০ জন এবং ৫৬ দিনব্যাপী ‘বেসিক প্রশিক্ষণ’ কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী ও তাঁদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ অংশ নেন। সফলভাবে শিক্ষা সফর শেষে শনিবার সকালে সবাই কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে ফিরেন।
​সফরের অভিজ্ঞতা ব্যক্ত করে বেসিক কোর্সের প্রশিক্ষণার্থী মোঃ ইকবাল বলেন, “প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়। সহকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।”
​বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণার্থী শফিকুর রহমান বলেন, “এ ধরনের আয়োজন প্রশিক্ষণার্থীদের মধ্যে দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে বড় সহায়তা করে। একই সাথে দীর্ঘ প্রশিক্ষণের একঘেয়েমি দূর করে নতুন উদ্যমে ফেরার প্রেরণা জোগায়।”
​ইংরেজি বিষয়ের প্রশিক্ষণার্থী জনারধন নিজের অনুভূতি প্রকাশ করে জানান, শিক্ষা সফরের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ হয়েছে, তা তাঁদের পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
​সংশ্লিষ্টদের মতে, পেশাগত প্রশিক্ষণকে কেবল চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না রেখে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। একই সাথে এটি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত দক্ষতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category